Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইইউ

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার (১৬ জুলাই) গুলশানে অনুষ্ঠিত সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের একটি সম্মেলনে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ইইউয়ের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইইউ এমনটা জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য করব না। একটি স্বতন্ত্র দেশ হিসেবে বাংলাদেশকে পরামর্শ দেওয়া ছাড়া আর কিছু করার নেই।

বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইইউয়ের এমনটা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকর ভূমিকা নিতে পারে। যদিও এই অঞ্চলে সবার অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে (আইপিএস) গুরুত্ব দিচ্ছে ইইউ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে ইইউ সহায়তা করতে চায় জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, আইসিজে, আইসিসি যদিও সংকট সমাধানে কাজ করছে তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই।

তৈরি পোশাক খাত ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও উন্নয়ন করছে বাংলাদেশ এমন মন্তব্য করে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ আটটি দেশ জিএসপি সুবিধা পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি পদক্ষপে সঠিক সিদ্ধান্ত নিয়েই এগিয়ে যাওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান।

News Courtesy:

https://www.dhakaprokash24.com/national/news/24497?fbclid=IwAR2qY6sniSH9qx8V9xQfyX-8vvnos7Uqa904R0pb2PSsNlU6Vu76lCiYEnI