সরকারি-বেসরকারি খাতে দুর্নীতির কোনো প্রতিকার না পেয়ে দেশের এক-তৃতীয়াংশ মানুষ দুর্নীতিকে জীবনের অংশ হিসেবেই মনে করছেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের (সিআইপিই) পরিবারভিত্তিক একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। বিষয়টিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। ২০২১ সালের ২৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে এক হাজার ২৩১ জন জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল প্রাপ্তবয়স্কদের ওপর চালানো জরিপে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনের ফলাফল বলছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে দুর্নীতি দমন আইনবিষয়ক সচেতনতা খুব কম, জরিপের ফলাফল অনুযায়ী যা মাত্র ৫ দশমিক ৭ শতাংশ। যারা সচেতন তাদের মধ্যেও দুই-তৃতীয়াংশের বেশি বিশ্বাস করে যে বিদ্যমান আইনগুলোর মধ্যে এই অধিকারগুলোর চর্চা সম্ভব। নাগরিকদের সঙ্গে ঘটা দুর্নীতির বিভিন্ন ঘটনা বেসরকারি প্রতিষ্ঠানের তুলনায় সরকারি কার্যালয়ে অনেক বেশি বলে গণ্য করা হয়। এমন বিষয় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্তৃক নিয়োগ করা তদন্তকারী কর্মকর্তাদের সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে বেশি তদন্ত করতে দেখা যায়।
জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশের কিছু বেশি মানুষ জানান, অনুমোদনহীন সেবা, অর্থ উপহার অথবা ঘুষ কখনোই সমর্থনযোগ্য নয়। অবশিষ্ট এক-তৃতীয়াংশ উল্লেখ করেছে যে এটা সর্বদা বা মাঝেমধ্যে সমর্থনযোগ্য। প্রায় এক-তৃতীয়াংশ দুর্নীতিকে অনুমোদন করার পক্ষেই রয়েছে।
বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
News Courtesy: