Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

৮৫ ভাগ মামলা করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা : সিজিএস

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩ বছর পূর্ণ হলো আজ। এ নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পর্যবেক্ষণে বলা হয়েছে, আইনটির অধীনে গত ২১ মাসে হওয়া ৬৬৮টি মামলার ৮৫ ভাগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো মামলা করেছে ৭৬টি। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ২৪ দশমিক ৮৭ শতাংশই সাংবাদিক। শত শত মামলা হলেও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ২টি মামলা। বেশিরভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করার পরেও অভিযুক্তরা এখনো  হেফাজতে আছে এবং বিচারের আগেই শাস্তি ভোগ করছেন।

‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর তিন বছর : একটি পর্যবেক্ষণমূলক ফলাফল’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিজিএস ২০২১ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬৬৮টি মামলার বিবরণ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এই মামলাগুলোয় অভিযুক্তের সংখ্যা ১ হাজার ৫১৬ জন, যার মধ্যে ১৪২ জন সাংবাদিক, ৩৫ জন শিক্ষক, ১৯৪ জন রাজনীতিবিদ, ৬৭ জন শিক্ষার্থী। মামলাগুলোতে গ্রেফতারকৃত ৪৯৯ জনের মধ্যে ৪২ জন সাংবাদিক, ৫৫ জন রাজনীতিবিদ, ৩২ জন শিক্ষার্থী। ১৮ বছরের কম বয়সী ১৩ জনকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। মন্ত্রীদের মানহানির অভিযোগে মামলা হয়েছে ৪১টি।

সিজিএস ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অধীনে দায়ের করা মামলাগুলো চিহ্নিত করে নথিভুক্ত করছে। এই প্রকল্পে মুখ্য গবেষক হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ।

News Courtesy:

https://www.bd-pratidin.com/city/2021/10/01/696717?fbclid=IwAR06vXJHQssSB3S-deuKtCB7v99QFB1ShmPfLjyGbjd6lp6MHD8t803v6NY