বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইনের গুরুত্ব থাকলেও যে ধারাগুলোর অপব্যবহার হচ্ছে তা সংশোধন করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮: চড়া মূল্য দিচ্ছে কারা?’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন সময় সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, গুজব, অসামাজিক কার্যকলাপ, মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশ, রাষ্ট্র ও সরকার বিরোধী অপপ্রচার রোধে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের নাগরিক হিসেবে সবার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং একজন এর বিরুদ্ধে একাধিক মামলা হলে তার প্রতিকার এবং দ্রুততার সাথে নিস্পত্তি হওয়া দরকার।
News Courtesy: