Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা নয়, অ্যাডাল্ট মশা নিধন করতে হবে’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

দেশে ডেঙ্গু ভাইরাস নিয়ন্ত্রণে লার্ভা নয়, অ্যাডাল্ট মশা নিধন করতে হবে বলে জানিয়েছেন, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাওহীদ উদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত (সিটিজি) 'নগরীর মশা নিবারণে সমস্যা টেকসই সমাধানের একটি রূপরেখা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তাওহীদ উদ্দিন আহমেদ বলেন, মশার লার্ভা তিন থেকে চার সপ্তাহ পর অ্যাডাল্ট মশা

হওয়ার পর মানুষকে কামড়াবে এবং রোগ ছড়াবে। ইতোমধ্যে যেসব মশা রোগ ছড়াচ্ছে তাদের মেরেই ডেঙ্গু কমাতে হবে। কিন্তু যে পদ্ধতিতে অ্যাডাল্ট মশা মারা যায়, সিটি করপোরেশনের পক্ষ থেকে সেই পদ্ধতিতে জোর দেওয়া হয়নি। লার্ভা মারার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। বাসা-বাড়িতে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। কিন্তু মারতে হবে অ্যাডাল্ট মশা।

সেমিনারে বক্তারা এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব না কমার কারণ হিসেবে বলেন, এ বছর যেমন আগে বৃষ্টি শুরু হয়েছ, তেমন আগে থেকেই এডিস মশা মারার কার্যক্রম শুরু করা উচিত ছিল, যা করা হয়নি। জরিপ করে বেশি মশা আছে এমন জায়গা নির্ধারণ করে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রোগী আছে এমন স্পট বের করে সেখানে মশা মারার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বোপরি ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময় অ্যাডাল্ট মশা মারার জন্য যে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় প্রসঙ্গে সেমিনারে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু রোগের সংক্রমণ বন্ধের জন্য প্রতি সপ্তাহে ফগিং, লার্ভিসাইডিং, সোর্স রিডাকশন কার্যক্রম অক্টোবরের শেষ পর্যন্ত চালানো দরকার।

সেমিনারে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুলস্নাহ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভুঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ খলিলুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ড. জিএম সাইফুর রহমান প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিজিএসের চেয়ারম্যান এবং কীটতত্ত্ববিদ ড. মনজুর আহমেদ। সেমিনার পরিচালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিলস্নুর রহমান।

News Courtesy:

https://www.jaijaidinbd.com/todays-paper/first-page/198896/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87https:/www.jaijaidinbd.com/todays-paper/first-page/198896/%E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87?fbclid=IwAR0CaVvCDIBAMT0bUEY_ewYGvfMYBl4kj_nNHjHQJb8vYmbiNg3C5BkqR8g