Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: জাপান রাষ্ট্রদূত

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ইতো নাওকি বলেন, প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ, তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।

এ দেশে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা করতে আন্তর্জাতিক মহল এগিয়ে আসবে বলে আশা করছেন তিনি। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে সহিংসতা নিয়েও উদ্বেগ আগে থেকেই আছে। তবে এবারে তেমনটি না হওয়ার বিষয়েও আশাবাদী তারা।  আর বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

দেশে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের পরিধি। কূটনৈতিক শিষ্টাচারের বাইরে উল্লেখ করে এরইমধ্যে হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপরও থামছেন না প্রভাবশালী দেশের কূটনীতিকরা।

সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অতিথি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নির্বাচন নিয়ে দর্শকদের প্রশ্নের জবাব দেন। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটাই আশা করে জাপান। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তার মন্তব্য ছিল কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত।

এ সময় মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থাত রোহিঙ্গা প্রত্যাবাসন বড় চ্যালেঞ্জ। তবে প্রত্যাবাসন সহজ করতে জাপান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

News Courtesy:

https://www.somoynews.tv/news/2022-11-14/%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC-%E0%A6%A8%E0%A7%9F