Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

‘যারা রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করতে চায় তারাই গণমাধ্যমের শত্রু’

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

সংকটময় সময় অতিবাহিত করছে দেশের গণমাধ্যম। গণমাধ্যম মালিকদের যেমন সংকট রয়েছে, তেমনি সংকট রয়েছে সংবাদকর্মীদেরও। দেশে গণতন্ত্রের চর্চা হলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, লুটেরা চক্র তৈরি করতে চায় তারাই গণমাধ্যমের শত্রু।

বুধবার সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের শত্রু-মিত্র’ শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে অংশ নেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ, দি ফাইন্যান্সিয়াল হেরাল্ড এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আমাদের নতুন সময়-এর প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, আর্টিকেল-১৯ এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল এবং সিজিএস এর চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, গণমাধ্যমের শত্রু অনেক শক্তিশালী, কিন্তু তারাই গণমাধ্যম তারাই পরিচালনা করে। যারা রাষ্ট্রব্যবস্থাকে কুক্ষিগত করতে চায়, লুটেরাচক্র তৈরি করতে চায় তারাই মিডিয়ার  শত্রু।

News Courtesy:

https://bangladeshmail.news/2021/08/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/?fbclid=IwAR0p-OlEgX8BfplS2g6IzpuzUyigNFJr1EzmOihSxfzqAl6JXV0oNMVinqM