ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন, উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত ও স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্যান্য অনেক জাতির সঙ্গে ভাগাভাগি করি।
সোমবার (২১ নভেম্বর) বে অফ বেঙ্গল কনভারসেশনে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপাক্ষিক কাঠামোর অগণিত অংশবিশেষ’ প্যানেল আলোচনায় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, তারা কোনও জাতিকে যুক্তরাষ্ট্র এবং অন্য কোনও অংশীদারের মধ্যে বেছে নিতে বলেন না। যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে। আমরা সংঘাত চাই না। আমরা স্নায়ুযুদ্ধ চাই না।
রাষ্ট্রদূত বলেন, একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে। আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। হুমকি মোকাবিলার সুযোগের শূন্যতা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে।
News Courtesy: