সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস’র আয়োজনে ঢাকা ও ময়মনসিংহের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উদ্যোক্তারা কোভিড-১৯ মহামারীর সময় তাদের প্রধান চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কোভিড এর ক্ষতি থেকে পুরোপুরি মোকাবেলা করে উঠতে পারার আগেই সা¤প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের উর্ধগতির কারণে বর্তমানকালে ব্যবসা টিকিয়ে রাখা অত্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও মাত্রাতিরিক্ত আয়কর এবং ভ্যাট প্রদান করে ব্যবসা চালানো আর নিজের লাভ এর মধ্যে ব্যবধান খুবই কম থাকছে।
আজ শনিবার ঢাকার হলিডে ইন হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-সিজিএস’র উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা এইসব কথা বলেন। সিজিএস এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ-সিআইপিই’র সহযোগিতায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল, অনলাইন ব্যাবসায়ী শাহেদুল ইসলাম হেলাল প্রমুখ। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশব্যাপী অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়াতে এবং ভবিষ্যতের সংকটের জন্য আরও ভালভাবে প্রস্তুতি নিতে বিভিন্ন অংশীজনদের কীভাবে একসাথে কাজ করতে পারে সে সম্পর্কে মূল সুপারিশগুলি তুলে ধরেন।
আলোচনার শুরুতে উদ্যোক্তারা তাদের করোনাকালীন সময়ে প্রধান চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা এবং সেই সাথে ঘুরে দাঁড়ানো নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্যোক্তারা বলেন, সরকার পর্যায়ে প্রণোদনা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা উঠে আসে, যার মধ্যে প্রণোদনা সম্পর্কে উদ্যোক্তাদের অজ্ঞতা এবং সরকার থেকে এই ব্যপারে যথেষ্ট প্রচারণার অভাব পরিলিক্ষিত হয়। এই ব্যাপারে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ায় তা নিয়ে উদ্যোক্তাদের স্থানীয় নেতাদের থেকে হয়রানীর সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। কাঁচামালের সংকট এবং মূল্যবৃদ্ধি উদ্যোক্তাদের প্রতিবন্ধকতার আরেকটি প্রধান কারণ ছিল। এছাড়াও উদ্যোক্তাদের আলোচনা সভায় ব্যাংক ঋণ প্রাপ্তির অসুবিধার কথাও উঠে এসেছে। ব্যাংক ঋণ গ্রহণের অন্যতম মুল অসুবিধা হলো জামিন্দার হিসেবে সরকারি কর্মকর্তা থাকার আবশ্যকতা যা সকল ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সম্ভব নয়। যেসকল অনলাইন উদ্যোক্তারা ফেইসবুকে পেইজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে তাদের জন্য পেইজ বুস্টিং এর ক্ষেত্রে ডলারে ভ্যাট পেইমেন্ট করতে হয় যা বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অসম্ভব। এই ক্ষেত্রে দেশীয় মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম নগদ বা বিকাশে ভ্যাট দেয়ার ব্যবস্থা করা হলে তাদের জন্য সুবিধাজনক।
এসকল সমস্যার সমাধান হিসেবে অনেক সুপারিশও আলোচনার মাধ্যমে উঠে আসে। ব্যাংক লোনের সমস্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল বলেন, ব্যাংকের দানবীয় আইনগুলো বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, একত্রিত হতে হবে। ক্ষুদ্র ও মাঝারী ব্যাবসায়ীদের ক্ষেত্রে পরামর্শ হিসেবে বলা হয় যাতে ব্যবসায়ের কিছু মূলধন বা সঞ্চয় আলাদা করে রাখা হয় যাতে করে ভবিষ্যতের সংকটে তা ব্যবহার করে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়।
অনলাইনে ব্যবসা পরিচালনার ব্যাপারে ব্যবসায়ী নেতা শাহেদুল ইসলাম হেলাল বলেন, করোনার সময় থেকে ব্যবসা অনলাইনে গিয়েছে, ফেসবুকে গিয়েছে, ইউটিউবে গিয়েছে। আরো ক্রেতা খুঁজে আনতে প্রতি ব্যবসাকে ইন্সটাগ্রামের মত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়ে আসতে হবে। তিনি ব্যবসার প্রোডাক্টের বিজ্ঞাপনের ক্ষেত্রে ভালো কন্টেন্ট রাইটার রাখার এবং প্রফিট ক্যাকুলেশন শেখার পরামর্শ দেন। এছাড়াও তিনি আরো বলেন অনলাইন ব্যবসার ক্ষেত্রে ক্রেতার প্রশ্নের দ্রæত রেসপন্স এবং দ্রæত ডেলিভার ব্যবস্থা গ্রহন করতে হবে বলে তিনি জানান।
উদ্যোক্তাগোষ্টীর উদ্দ্যেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, লাইফস্টাইল পরিবর্তনমূলক শিক্ষা দিতে হবে, কোন কাজকে ছোট করে দেখা যাবে না। উপস্থিত উদ্যোক্তাদের স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনী প্রশংসা করেছেন আজকের আলোচনা সভার চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী এছাড়াও তিনি বলেছেন যারা প্রযুক্তির সাথে খাইয়ে অনলাইন ব্যবসা করতে পেরেছেন এবং টিকে আছেন তারাই ভালো আছেন।
News Courtesy:


