Centre for Governance Studies, Dhaka

CGS in Print Media

সিম্ফনির সাথে কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন

Press clipping reproduced from the original publication, as archived on the CGS website.

দেশজুড়ে সকলের জন্য সাশ্রয়ী মূল্যে ফোরজি প্রযুক্তি নিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসাবে টেক লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন সিম্ফনির সাথে কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারে নিয়ে এসেছে নতুন ফোরজি হ্যান্ডসেট- জিপি-সিম্ফনি জি৫০। এ উপলক্ষে, গতকাল (২৫ এপ্রিল) জিপি হাউজে গ্রামীণফোন ইনোভেশন ল্যাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রামীণফোন বিশ্বাস করে, দেশজুড়ে ফোরজি স্মার্টফোনের বিস্তৃতি আমাদের দেশের মানুষের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে ‘রূপকল্প ২০৪১’ অর্জনে সহায়তা করবে; পাশাপাশি, দেশের ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এছাড়াও, গ্রামীণফোন মনে করে সমাজ ও অর্থনীতির প্রবৃদ্ধিতে ইন্টারনেট-ভিত্তিক নারী উদ্যোক্তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। 

সেরা ভিউইয়িং অভিজ্ঞতা প্রদানে সিম্ফনি নতুন কো-ব্র্যান্ডেড জিপি-সিম্ফনি জি৫০ ফোরজি স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। যার ফলে, এই ডিসপ্লেতে ভিডিও ও ছবি আরও উজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যাবে। ফোনটিতে রয়েছে ১.৪ গিগা হার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে সকল কাজ সম্পন্ন করতে পারেন এজন্য আছে ৩২ জিবি রম। স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। সারাদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৩,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ৫,৯৯০ টাকা বাজারদরের এই হ্যান্ডসেটটি ডার্ক ব্লু ও লাইট গ্রিন – এই দুটি ভিন্ন রঙে পাওয়া যাবে। 

দেশজুড়ে নারী উদ্যোক্তারা তাদের ই-কমার্স এবং এফ-কমার্স উদ্যোগের মাধ্যমে আইটি খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে অবদান রাখছেন। ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায় গ্রামীণফোন। তাই, এসব নারী উদ্যোক্তাদের সমাজের ক্ষমতায়নে কাজ করার লক্ষ্যের সাথে একাগ্রতা প্রকাশ করে তাদের সকল সম্ভাবনা উন্মোচনে কাজ করছে গ্রামীণফোন এবং এই প্রচেষ্টার অংশ হিসেবে কো-ব্র্যান্ডেড উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী প্যাকেজ নিয়ে এসেছে। সিম্ফনি জি৫০’র মতো অসাধারণ হ্যান্ডসেট এসব উদ্যোক্তাদের নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি শক্তিশালী গ্রামীণফোন ফোরজি’র সাথে সকল সম্ভাবনা বিকাশের সুযোগ প্রদান করবে। 

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, বলেন, “চলতি বছর বাংলাদেশ এর পথচলার ৫১ বছর উদযাপন করেছে; একইসঙ্গে গ্রামীণফোনও এর পথচলার ২৫ বছর সম্পন্ন করার এক অনন্য মাইলফলক অর্জন করেছে। এ সময়ে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক অগ্রগতি লাভ করেছে। দেশজুড়ে সকল স্থানে কানেক্টিভিটি সুবিধার কারণে গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে ডিজিটাল ব্যবধান কমে এসেছে। আমি মনে করি, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ -ডিজিটাল অর্থনীতিতে, উন্নীত করার এখনই সময়। যার ধারাবাহিকতায়, আমরা সারাদেশে ফোরজির বিস্তৃতিসহ ই-সিমের মতো নানা সুবিধা নিয়ে এসেছি। এখন সিম্ফনির সাথে আমাদের নতুন এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে ফোরজি স্মার্টফোনের ব্যবহার বিস্তৃত এবং তরুণদের সম্ভাবনা উন্মোচন করা সম্ভব হবে।”

এ নিয়ে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা জাকারিয়া শহীদ বলেন, “২০১২ সাল থেকে গ্রামীণফোন ও সিম্ফনি নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে সফলভাবে বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য উন্মোচন করছে। এ ধরনের ফলপ্রসূ পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। এ কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট উন্মোচনের মাধ্যমে দ্রুতগতির মোবাইল কানেক্টিভিটির সুবিধার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ত্বরাণ্বিত হবে বলে আমি প্রত্যাশা করছি। গ্রামীণফোনের মতো বিশ্বস্ত পার্টনারের সহযোগিতায় সামনের দিনগুলোতে আমরা এ ধরনের আরো উদ্যোগ গ্রহণ করবো।

অনুষ্ঠান চলাকালীন, উই ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা কীভাবে সাশ্রয়ী ও সহজলভ্য কানেক্টিভিটি সারা দেশের নারী উদ্যোক্তাদের সাহায্য করার মাধ্যমে তাদের প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করছে সে বিষয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, “কোভিড-১৯ এর প্রতিকূল পরিস্থিতি অনেক নারীর মাঝে ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশেষ করে, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে নিজেদের স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে চান। কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতি তারা বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে; আমি মনে করি, কানেক্টিভিটি ও প্রযুক্তির ইন্ট্রিগ্রেশন তাদের প্রতিদিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের এ চাহিদার কথা বিবেচনা করে, নারীদের জন্য সাশ্রয়ী দামে ফোরজি ফোন উন্মোচনের জন্য গ্রামীণফোন ও সিম্ফনির এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব, হেড অব প্রোডাক্ট মো. মাহবুবুল আলম ভুঁইয়া, হেড অব ডিভাইস ভিএএস অ্যান্ড রোমিং সর্দার শওকত আলী এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ ও হেড অব মোবাইল সেলস মোহাম্মদ আবু সায়েম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উই ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। 

সিম্ফনি জি৫০ ফোরজি স্মার্টফোন কিনলে গ্রামীণফোন গ্রাহকরা বিনামূল্যে ৭ দিন মেয়াদে ১২ জিবি ইন্টারনেট (৩ জিবি + ৯ জিবি বায়োস্কাপ স্ট্রিমিং) এবং ৩০ দিনের জন্য বায়োস্কোপ, জিফাইভ এবং সিনেম্যাটিকের প্রাইম পাস পাবেন। ট্যাগ করার পরে, গ্রাহকরা ৬ মাসের জন্য ২৯৯ টাকায় ১০ জিবি + ২০০ মিনিটের একটি এক্সক্লুসিভ কম্বো প্যাক (মেয়াদ ৩০ দিন) কিনতে পারবেন।      

News Courtesy:

https://www.ekushey-tv.com/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%AE%E0%A7%AA%E0%A7%A8-%E0%A6%9C%E0%A6%A8/1353303?fbclid=IwAR1Qo3ppgRcMPUPhkFXJOeHYxFN2okVe51XUIYFS5z6N5Dj2NbyYr_-u5Po#.YmQhP8CgvcQ.facebook